ACCEPTABLE USE POLICY
গ্রহণযোগ্য ব্যবহার নীতি
কার্যকর হওয়ার তারিখ: ২৪ আগস্ট, ২০২৬
•নিরাপদ ও দায়িত্বশীল শিক্ষা
স্কিলশপাড় একটি নিরাপদ, আইনসম্মত ও দায়িত্বশীল অনলাইন শিক্ষার পরিবেশ প্রদানে নিবেদিত। ব্যবহারকারীদের অবশ্যই বৈধ শিক্ষাগত ও প্রফেশনাল উন্নয়নের উদ্দেশ্যে প্ল্যাটফর্মটি ব্যবহার করতে হবে।
১
নিষিদ্ধ কার্যক্রমসমূহ
ব্যবহারকারীদের জন্য নিচে উল্লেখিত কাজসমূহ কঠোরভাবে নিষিদ্ধ করা হলো:
স্কিলশপাড় প্ল্যাটফর্ম বা অন্য কোনো ব্যবহারকারীর অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের চেষ্টা
সার্ভারে সাইবার হামলা চালানো, সাইট স্লো করা বা সিস্টেম ব্যাহত করা
মালওয়্যার, ভাইরাস, ট্রোজান বা ক্ষতিকর কোড ছড়ানো
প্ল্যাটফর্মে ডিনায়েল অব সার্ভিস (DoS / DDoS) হামলা চালানো
অথেনটিকেশন বা সিকিউরিটি মেকানিজম বাইপাস করার চেষ্টা
অননুমোদিত সুবিধার জন্য সাইটের সিকিউরিটি দুর্বলতা ব্যবহার করা
সুরক্ষিত কন্টেন্ট স্ক্র্যাপ বা অটোমেটেড স্ক্রিপ্ট দিয়ে কপি করা
ক্ষতিকর হ্যাকিং টুলস বা ম্যালওয়্যার বিতরণ করা
ভুয়া পেমেন্ট লেনদেন বা রিফান্ডের অপব্যবহার করা
অন্য কোনো শিক্ষার্থী, শিক্ষক বা প্ল্যাটফর্ম অফিসারের ছদ্মবেশ ধারণ
অন্য ব্যবহারকারীর অ্যাকাউন্ট বা ব্যক্তিগত ডেটার অপব্যবহার
যেকোনো প্রকার বেআইনি বা প্রতারণামূলক কাজে প্ল্যাটফর্ম ব্যবহার
২
সাইবার সিকিউরিটি শিক্ষা ও এথিক্যাল মানদণ্ড
স্কিলশপাড় থেকে অর্জিত সাইবার সিকিউরিটির জ্ঞান, কৌশল ও টুলস কেবল নিচের শর্তাবলীতেই ব্যবহার করা যাবে:
স্কিলশপাড়ের নিজস্ব অনুমোদিত ভার্চুয়াল ল্যাব এনভায়রনমেন্টে
শিক্ষার্থীর নিজস্ব মালিকানাধীন টার্গেট সিস্টেমে
যেসব নেটওয়ার্কে পরীক্ষার লিখিত পূর্বানুমতি রয়েছে
কেবলমাত্র বৈধ শিক্ষা ও দক্ষতা অর্জনের উদ্দেশ্যে
কঠোর নিষেধ: অননুমোদিত পেনাল্ট্রেশন টেস্টিং, সিস্টেম এক্সপ্লয়েট, ডেটা চুরি বা কোনো তৃতীয় পক্ষের নেটওয়ার্কে আক্রমণ চালাতে এই কোর্স সামগ্রী ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
৩
সিকিউরিটি রিপোর্ট প্রদান (Responsible Disclosure)
স্কিলশপাড় প্ল্যাটফর্মে কোনো সিকিউরিটি বাগ বা দুর্বলতা চিহ্নিত করলে তা দ্রুত আমাদের সিকিউরিটি টিমকে পাঠানোর অনুরোধ করা হচ্ছে:
সিকিউরিটি ইমেইল: security@skillshoper.com / info@skillshoper.com
দায়িত্বশীল প্রকাশের নিয়ম: সমস্যাটি সমাধান করার পূর্বে প্রকাশ্যে প্রচার বা কোনো ডেটা পরিবর্তন/মুছে ফেলার কাজ থেকে বিরত থাকুন।
৪
আইনগত পদক্ষেপ ও পরিণতি
গ্রহণযোগ্য ব্যবহার নীতি লঙ্ঘনের ক্ষেত্র অনুযায়ী নিম্নলিখিত প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে:
অফিসিয়াল নীতিগত সতর্কতা নোটিশ
সাময়িকভাবে অ্যাকাউন্ট স্থগিতকরণ
স্থায়ীভাবে অ্যাকাউন্ট বাতিল ও নিষিদ্ধকরণ
অর্জিত সার্টিফিকেট ও কোর্স এক্সেস বাতিল
অভ্যন্তরীণ সিকিউরিটি অডিট ও তদন্ত
আইন প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করা
স্কিলশপাড় সিকিউরিটি ও কমপ্লায়েন্স টিম (SkillShoper Security Team)
ইমেইল: info@skillshoper.com
ফোন: 01843-206681
ঠিকানা: ৩/১, ব্লক এফ, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ